শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

সব পথ মিশেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ দেখা হয়েছে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষদের চোখে-মুখে প্রিয় নেত্রীর প্রয়াণের বেদনা প্রতিফলিত হচ্ছিল।

বুধবার ( ৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার পাঁচ ঘণ্টা আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নেন। চারপাশ থেকে আরও মানুষ জানাজায় অংশগ্রহণ করতে আসছেন। নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়ি থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর শেষকৃত্যে অংশ নিতে ছুটে এসেছি।” অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, “এরকম দেশপ্রেমিক, সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। তাই শেষ বিদায় জানাতে চলে এসেছি।”

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় জানাজা ও দাফন কার্যক্রমের জন্য সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions