শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

জুরাছড়ি জোনের উদ্যোগে পাংখুয়াপাড়া গির্জায় বড়দিন উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি ডেস্ক:- রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় অবস্থিত পাংখুয়াপাড়া গির্জায় বড়দিন উপলক্ষে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদার করার লক্ষ্যে জুরাছড়ি জোনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে।

বড়দিন উপলক্ষে জুরাছড়ি জোনের জোন কমান্ডার পাংখুয়াপাড়া গির্জা পরিদর্শন করেন। এ উপলক্ষে গির্জা প্রাঙ্গণে স্থানীয় হেডম্যান, কার্বারি, গির্জার ফাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই জোন কমান্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিশুদের পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশিত হয় এবং গির্জার ফাদার পবিত্র বাইবেল থেকে অংশবিশেষ পাঠ করেন। এ সময় গির্জা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বড়দিন উদযাপনের অংশ হিসেবে জুরাছড়ি জোনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সকলের অংশগ্রহণে কেক কেটে বড়দিন যথাযথ মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়।

এ ধরনের সম্প্রীতিমূলক কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কেবল নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; বরং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব ও সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions