শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৮৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান পাতা ও সাংলান উৎসবের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট মাঠে প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে থাকলে বাংলাদেশ পিছিয়ে থাকবে। বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। পরস্পর সম্মিলিত ভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে।বাংলাদেশ সংবাদ

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, পার্বত্যঞ্চলের সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের এ ঐতিহ্যগত সংস্কৃতি ধরে রাখতে হবে।

এর আগে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে গড়িয়া নৃত্য, জলকেলিসহ পাহাড়ি সম্প্রদায়ের নানা অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এইবারের উৎসবে পাহাড়ি জনগোষ্ঠির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে বিপনী বিতান বসেছে। এ অনুষ্ঠান চলবে আগামী সাতদিন। ১২ ফেব্রুয়ারি এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। এরপর আনুষ্ঠানিক ভাবে পাহাড়ি জনগোষ্ঠি স্ব স্ব ভাবে তাদের উৎসব পালন করবে।

জেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, রাঙ্গামাটি সদর জেন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, জেলা প্রশাসক, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions