শিরোনাম
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে জুরাছড়ি জোন ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী

রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি—আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। এতে সভাপতি হিসেবে যমুনা টেলিভিশনের রাঙ্গামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমা ও সাংগঠনিক সম্পাদক নিউজ২৪ চ্যানেলের স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী,বিজয় টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দীন, সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. আলমগীর মানিক, সহ-সভাপতি এসএ টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. সোলায়মান ও যুগ্ম সম্পাদক আর টিভির রাঙ্গামাটি প্রতিনিধি মো. ইয়াসিন রানা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল রহমান জুয়েল, সহ- সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর রাঙ্গামাটি স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মিশু মল্লিক, নারী বিষয়ক সম্পাদক মোহনা টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি ও প্রচার ও দপ্তর সম্পাদক এটিএন নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি মো. ইমতিয়াজ কামাল ইমনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়।
এছাড়া ২৬জন টেলিভিশনে কর্মরত সাংবাদিকগণকে রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
যমুনা টেলিভিশনের রাঙ্গামাটি স্টাফ করেসপন্ডেন্ট এস এম শামসুল আলম বলেন, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন একটি আদর্শ নিয়ে কাজ করবে। বিশেষ করে যারা বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধিত্ব করছেন রাঙ্গামাটিতে, তাদের নিয়ে এ সংগঠন তৈরি করা হয়েছে। এ সংগঠনে যারা অন্তর্ভূক্ত হয়েছেন কিংবা যারা অন্তর্ভূক্ত হবেন তাদেরকে একটি স্থানে ঐক্যবদ্ধ করা হবে। এটা বিশেষ করে সংবাদ প্রচারে সমন্বয়, পেশাগত কাজে ঐক্যের বিকাশ আর সহকর্মীদের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। আমরা বিশ্বাস করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এ সংগঠন সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions