শিরোনাম
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান দুর্গম পাহাড়ে অসহায় গৃহহীন মানুষের পাশে জুরাছড়ি জোন ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকির মুখে রাঙ্গামাটির সর্বত্র হঠাৎ জ্বালানি তেল বিক্রি বন্ধ, কৃত্রিম সংকটের অভিযোগ সদর উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী

বিরক্ত রাশমিকা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- হাতের অনামিকায় হীরের আংটি জ্বলজ্বল করছে অভিনেত্রী রাশমিকা মান্দানার। আর তা দেখার পর থেকেই রটে গিয়েছিল যে, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। এরপর শোনা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে আয়োজিত হচ্ছে তাদের বিয়ের আসর। এসব আলোচনায় সিলমোহর না দিলেও অস্বীকারও করেননি নায়িকা। তবে, লাগাতার বিয়ে নিয়ে নানা আলোচনা দেখে কিছুটা বিরক্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রাশমিকা বলেন, আমি এই নিয়ে কিছু বলতেই চাই না। বিয়ে বা সম্পর্কে সিলমোহরও দিতে চাই না। আবার অস্বীকারও করতে চাই না। আমাদের যখন মনে হবে এটা নিয়ে জনসমক্ষে বলা উচিত, আমরা নিশ্চয়ই তা আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার মনে হয়, ততক্ষণ আমাদের সবটা ব্যক্তিগত রাখতে দিলেই ভালো। কারণ, সব মানুষেরই ব্যক্তিগত জীবন আছে। সেটাকে সম্মান জানানো উচিত। প্রসঙ্গত, বিগত আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন বিজয়-রাশমিকা। কিন্তু সম্পর্কের কথা কোনোদিনই স্বীকার করেননি তারা। কখনো শহরের ইতি-উতি তাদের ডেট করার ছবি লেন্সবন্দি হয়েছে, কখনো আবার তাদের সোশ্যাল মিডিয়ায় একই গন্তব্যে আলাদা ফ্রেমে দেখা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions