শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

যেভাবে ফাঁদে পড়েন প্রভা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- একসময় জুয়ার ওয়েবসাইটের (বেটিং সাইট) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তার ফেসবুকে এক ভিডিও পোস্টের মাধ্যমে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। প্রভা জানিয়েছেন, এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি, যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও, জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে। তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন, তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায় যে, এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।

প্রভা জানান, চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট ভিডিও ক্লিপ দিতে বলা হয়। টোকেন মানি নেয়ার পর তিনি শুধুমাত্র এটি বলে একটি ভিডিও ক্লিপ দেন যে, তিনি এই সাইটের সঙ্গে আছেন। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দর্শকদের মন্তব্যের মাধ্যমে প্রভা জানতে পারেন যে, এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইটের প্রচার। প্রভা বলেন, আমি তো আর জানতাম না যে, এটা একটা বেটিং, যেটা খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বললো যে, এটা নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়লো। এরপর তিনি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে জানায় যে, তিনি হয়তো বেটিং ওয়েবসাইটের অর্থ জানেন না। প্রভা তখন তাদের জানান, তিনি অজ্ঞতার কারণেই বারবার জিজ্ঞেস করেছিলেন এটি কিসের গেম। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাজ থেকে সরে দাঁড়ান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions