শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের দরজা ফের খুলে দেওয়া হলো

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর আবারও বিপৎসীমা পার করেছে। অতিরিক্ত পানি কমাতে ফের তৃতীয় দফায় ৬ ইঞ্চি করে উঠিয়ে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের ১৬টি গেট। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে ভাটি এলাকার কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানা গেছে।

রাঙ্গামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বৃষ্টিপাত হওয়ায় উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এতে বিপৎসীমা পার হওয়ায় সোমবার বিকাল ২টা ৪৫ মিনিটে বাঁধের স্প্রিলওয়ের ১৬টি দরজা খুলে দিয়ে হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

তিনি বলেন, এদিন বেলা আড়াইটার দিকে কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৮ দশমিক ৬৫ ফুট বা এমএসএল (মীনস সী লেভেল) অতিক্রম করে। হ্রদে সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এর ১০৮ ফুট হলেই বিপৎসীমা। এর আগে উজানের পাহাড়ি ঢলে দুই দফায় হ্রদ হতে পানি নিষ্কাশন করতে হয়েছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions