শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

বান্দরবানে ৫ বন্ধু মিলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ, আটক-৩

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৭৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে রুমায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ৫ বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক বিচারে ৫০ হাজার টাকা জরিমানার অজুহাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায়।

ধর্ষণকারীরা হলেন- রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যাহ্লা ওয়াইং মারমা, ক্যওয়ং সাই মারমা, চহাই মারমা, উহাই সিং মারমা এবং ক্য সাই মার্মা।

এদিকে খবর পেয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটককৃতদের নাম এখনতো পাওয়া যায়নি।

জানা যায়, চলতি মাসের শুরুতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা রাংমেশে মারমা’র ছেলে শৈহাইনু মার্মা। পরে তার মাধ্যমে অন্য বন্ধুরা বিষয়টি জানতে পারলে সে অজুহাতে তারা ৫ বন্ধু মিলে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে একে একে ধর্ষণ করে। পরে ধর্ষিত ছাত্রী কোন উপায় না পেয়ে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনা পাড়ায় জানাজানি হয়।

বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাড়ায় সামাজিক বিচার বসিয়ে ৫০ হাজার টাকার জরিমার অজুহাতে ৫ ধর্ষণকারীকে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠেছে পাইন্দু ইউপি’র ২নম্বর ওয়ার্ডের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত পাইন্দু ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক গংবাসে মারমা, পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মার্মা ও পাইন্দু পাড়ার কারবারী (পাড়া প্রধান) থোয়াইসা মারমার বিরুদ্ধে।

এদিকে এঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions