শিরোনাম
রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা

পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে,ফারাক্কা পরিদর্শন শেষে আবুল হোসেন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে হাওড়া রেলস্টেশন, এরপর ট্রেনে চড়ে তারা পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ভারতের নদী কমিশনের সদস্যরাও। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি ফারাক্কায় নাব্য কমে গেছে। গত জানুয়ারি মাসে ঠিক ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে কিছুটা কমে গেছে।
তিনি জানান, এভাবে পানি কমে যাওয়া স্বাভাবিক। কোনো বছর পানি কম থাকবে, আবার কোনো বছর বেশি থাকবে।
এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে। এর মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে বিশেষ কমিটি। তিনি আরও বলেন, এখানে পরিদর্শনের পর কলকাতায় রুটিন বৈঠক হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে বাংলাদেশ প্রতিনিধি দলের এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions