শিরোনাম
রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা

সারা দেশে কিছু হটস্পট চিহ্নিত করে নজরদারি করছে সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীসহ সারা দেশে কিছু হটস্পট বা নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সেগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপরতায় দেশে মব জাস্টিস, চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে সেনাসদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকার যদি সহায়তা চায় তাহলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে।’

সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান জানিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা হবে। জনগণের আস্থার জায়গায় সবসময় সেনাবাহিনীকে আপনারা পাবেন।’

বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের বিষয়ে কর্নেল শফিক বলেন, ‘কোনও একটি গ্রুপ তাদের অপহরণ করেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও কুকি চিনের দৌরাত্ম্য কমে এসেছে। তাদের অনেকগুলো ক্যাম্প ধ্বংস করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions