শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ৬০ দিন বাড়িয়েছে সরকার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এ ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর গত ১৫ নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়। ওই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions