শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাঙ্গামাটির কাউখালীতে ১০ অবৈধ ইটভাটা বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় অবস্থিত ১০টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ সময় ইটভাটাগুলোকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের নেতৃত্বে হাইর্কোটের নির্দেশ অনুযায়ী উপজেলার ৭টি অবৈধ ভাটায় এই অভিযান পরিচালনা করে তা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী জেলায় অবৈধ ইটভাটা বন্ধের অংশ হিসেবে গত শুক্রবার ৩টি এবং গতকাল শনিবার আরো ৭টি ইটভাটাসহ ১০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বাসসের।

তিনি আরো জানান, ইটভাটাগুলোকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম, কাউখালী ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions