শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭১৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান, বেলাল হোসেন বলেন, বোয়ালখালি ছড়ার উপর বেইলি ব্রিজের উপর অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজে উঠার পর পাটাতন দেবে যায়। এ সময় কোন হতাহত না হলেও যানবাহন চলছে না। এছাড়া সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বেইলি ব্রীজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা নেই। তবে সড়কের যানচলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions