শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, কয়েকদিনের মধ্যে তাকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করা হতে পারে। উল্লেখ্য, ড. মোমেন ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

৮ই ডিসেম্বর জমা দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেন, ব্যক্তিগত কারণে আমি জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ (অতিরিক্ত দায়িত্ব) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা ড. আবদুল মোমেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ৩০শে সেপ্টেম্বর সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব পদে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আরেকটি প্রজ্ঞাপণ জারি করা হয়।
উল্লেখ্য, ড. আবদুল মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত। ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আবার ফিরিয়ে আনা হয়। পরে স্বরাষ্ট্রের দুই বিভাগের দায়িত্ব পান তিনি।

ড. মোমেনের জন্ম ৩১শে ডিসেম্বর ১৯৫৭ সালে ঢাকায়। বিজ্ঞানের ছাত্র ড. মোমেন স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে। পরে আইনও পড়েছেন, পিএইচডি করেছেন লন্ডনে। এ পর্যন্ত তার শতাধিক বই প্রকাশিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions