শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

বিচ্ছেদের জল্পনার মাঝেই নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক:- বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। যদিও এখনও সেই জল্পনা নিয়ে নীরব দম্পতি। বরং তারা যেন এই জল্পনায় কানই দিচ্ছেন না। এর মাঝেই নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের কাজে ফিরছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

বহু দিন ধরেই অনুরাগীদের প্রশ্ন, কবে কাজে ফিরছেন ঐশ্বরিয়া? অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছেন। মেকআপশিল্পী অ্যাড্রিয়ান জ্যাকবের পোস্ট করা ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঐশ্বরিয়ার সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি পোস্ট করেন জ্যাকব। সঙ্গে ক্যাপশনে লেখেন, “কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।”

তবে কী কাজ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এই ছবি দেখে নেটপাড়ায় ঐশ্বরিয়ার অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

আম্বানী-পুত্র অনন্তের বিয়ের আসর থেকে শুরু হয় ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনা। তবে এই জল্পনার মধ্যে এ-ও শোনা যাচ্ছে, দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের ছবিতে নাকি তাদের ফের একসঙ্গে দেখা যাবে। এই গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নমের ছবি ‘গুরু’-তে জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দু’জনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এর পরে ফের পরিচালকের ছবি ‘রাবণ’-এও একসঙ্গে অভিনয় করেন বচ্চন-দম্পতি। ২০১০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৪ বছর পর ফের বচ্চন দম্পতির জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই।

আরও একটি বিষয় চোখে পড়েছে নেটাগরিকের। মেয়ে আরাধ্যার জন্মদিনে ঐশ্বরিয়ার সঙ্গেই ছিলেন অভিষেক। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রকাশ করা ভিডিওতে প্রকাশ্যে এসেছে এই তথ্য।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions