শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মচারীদের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নয় দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’। বৃহস্পতিবার সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে–কমিশন গঠন ও বেতনবৈষম্য দূর করাসহ দাবির মধ্যে আরও রয়েছে, আগের মতো ১০০ শতাংশ পেনশন–গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু ইত্যাদি।

এছাড়া চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করার দাবি জানান তারা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions