শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়ে গেল ১৩.৫ কিলোমিটার সুবলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৭২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- প্রথমবারের মতো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়ে গেল ১৩.৫ কিলোমিটার সুবলং চ্যানেল সুইমিং-২০২৪ প্রতিযোগিতা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় বরকল উপজেলার সুবলং বাজার ঘাট হতে সাঁতারুরা সাতারে নামেন। বিকেল ৪টার মধ্যে তারা জেলা শহরের শহীদ মিনার ঘাটে এসে পৌছায়।

এতে অংশ নিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের ২৬ সাঁতারু। এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ভীতি ও কুসংস্কার দূর করার পাশাপাশি সাঁতারে আগ্রহ বাড়ার প্রত্যাশা আয়োজকদের।

প্রথমবার এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি প্রতিযোগিরাও।

পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে কাপ্তাই হ্রদ নিয়ে ভীতি ও কুসংস্কার দূর করার পাশাপাশি সাঁতারে আগ্রহ বাড়বে ।

এমন আয়োজনের মাধ্যমে পানিভীতি দূর করে ছেলে-মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার প্রস্তুত করতে সক্ষম বল মনে করেন আয়োজকরা।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদকেন্দ্রিক দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নিয়মিত এমন আন্তর্জাতিক মানের আয়োজনের দাবি পর্যটন সংশ্লিষ্টদের।

এদিকে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে বিজয়ী সাঁতারুসহ অংশ নেওয়া সকল সাঁতারুদের প্রধান অতিথি থেকে পুরুষ্কার প্রদান করেন, জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।

এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং সাঁতারুরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions