শিরোনাম
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়াকে অল্পতেই আটকে দিল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:- আগুন ঝরারো বোলিং করলেন হারিস রউফ। বোলিংয়ে আলো ছড়ালেন আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকেও দেড়শ রানের আগেই আটকে দিল পাকিস্তান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানে ১৪৮ রানের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া।

২২ রানে একাই ৪ উইকেট নিয়েছেন রউফ। ১৭ রানে ৩টি নিয়েছেন আব্বাস। ২১ রানে ২ শিকার ধরেছেন সুফিয়ান মুকিম।

টসজয়ী অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দারুণ। সাড়ে তিন ওভারে তারা তুলে ফেলে ৫২ রান। হারিস রউফ বোলিংয়ে এসে পাল্টে দেন ম্যাচের গতিপথ। একই ওভারে তুলে নেন দুই উইকেট।

জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে (৯ বলে ২০) আগা সালমানের ক্যাচে পরিণত করার পর রানের খাতা খুলতে দেননি জশ ইংলিশকে।

পরের ওভারে ম্যাথিউ শর্টকে (১৭ বলে ৩২) বোল্ড করে দেন আব্বাস। এরপর মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ১৪) শিকারে পরিনত করে ৩০ রানের জুটি ভাঙেন সুফিয়ান। গ্লেন ম্যাক্সওয়েল (২০ বলে ২১) ঝড় তুলতে দেননি মুকিম।

মাঝের এই সময়টাকে দারুণ বোলিং করেন রউফ-আব্বাস ও মুকিম। টিম ডেভিডও (১৯ বলে ১৮) থিতু হয়েও বড় ইনিংস খেরতে পারেনি। তিনি রউফের শিকার। একটি করে ছক্কা চারে ২৩ বলে ২৮ রান করা অ্যারোন হার্ডিকে কট-বিহাইন্ড করেন আব্বাস।

জাভিয়ের বের্লেটকে বোল্ড করে চতুর্থ শিকার ধরেন রউফ।

অস্ট্রেলিয়া রান তুলেছে মূলত শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহয়ের ওভারে। নাসিম ৪ ওভারে ৪৪ ও আফ্রিদি ৪ ওভারে ৩৯ রানে উইকেটশূন্য ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions