শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬ ব্যবসায়ীকে ছয় লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, আপনাদের যেসব সহায়তা প্রদান করা হচ্ছে ক্ষতির তুলনায় এসব সহায়তা কিছু নয়। এরপর আপনাদের এগিয়ে যেতে এসব সহযোগিতা প্রদান করা হচ্ছে।

জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীকে প্রত্যেককে জনপ্রতি ২৫ হাজার টাকা এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২৬ ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি-দীঘিনালায় সহিংসতা ছড়িয়ে পড়লে এ ঘটনায় চারজন নিহত এবং অনেকে আহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions