শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে তাদের লক্ষ্যস্থল আরও বিস্তৃত করল ইসরায়েল, সোমবার তারা প্রতিবেশী দেশটির উত্তরাঞ্চলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর আইতোতে প্রথমবারের মতো হামলা চালিয়ে অন্তত ২১ জনকে হত্যা করেছে।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের জাঘার্তা অঞ্চলের শহরটির আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। এরমধ্যে একটি বাড়ি বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ভাড়া নেওয়া হয়েছিল বলে আইতোর মেয়র জোসেফ ট্রাড রয়টার্সকে জানান।

রেডক্রস জানায়, ২১ জন নিহত হওয়ার পাশাপাশি এ হামলায় আরও আটজন আহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর সঙ্গে এক বছর ধরে শত্রুতা চললেও এই প্রথম তারা লেবাননের ওই এলাকায় হামলা চালালো।

ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আইতোতে তাদের নিশানা কী ছিল তাও পরিষ্কার হয়নি।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions