শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা: আটক আরও ৩

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় রাঙ্গামাটিতে ২০ সেপ্টেম্বর পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়ায়। সংঘর্ষ চলাকালে অনিক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর রাঙ্গামাটি কোতয়ালী থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হত্যাকাণ্ডের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছিলো। মামলার পর পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নামে।

বুধবার রাঙ্গামাটি পুলিশ অনিক চাকমা হত্যার দায়ে মো. জালাল (২৫) নামের এক যুবককে চাঁদপুর থেকে আটক করে। অপরদিকে পুলিশ রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় অভিযান চালিয়ে অনুপম চাকমা (২৫) এবং সজিব চাকমা (২৭) নামের আরও দু’যুবককে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনার অভিযোগে আটক করে।

আটককৃতদের বুধবার বিকেলে রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল সেনের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অনিক হত্যার অভিযোগে গত ০৪ অক্টোবর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে মো. রুবেল এবং ০৫ অক্টোবর রাঙ্গামাটি শহর থেকে মো. আবরারসহ দু’যুবককে আটক করেছিলো। অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় ০৫ অক্টোবর জেলা শহর থেকে মো. আরিফুল এবং মো, রাকিব নামের আরও দু’যুবকে আটক করেছিলো পুলিশ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions