শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

রাঙ্গামাটির রাজস্থলীর ইসলামপুর সাপ্তাহিক হাটে আসেনি পাহাড়ি ক্রেতা-বিক্রেতারা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩২ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর (গাইন্দ্যা) বাজারের শুক্রবার সাপ্তাহিক হাটের দিনে কোনো পাহাড়ি ক্রেতা-বিক্রেতাকে দেখা যায়নি। এ নিয়ে বান্দরবানের রাজবিলা, রাজস্থলী, গাইন্দ্যা বালু মুড়া থেংখালি সহ বিভিন্ন বাসিন্দাদের মধ্যে অস্বস্তি রয়েছে। পাহাড়িরা না আসায় বাজারও জমেনি। এতে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ শুক্রবার সকাল আটটায় রাজস্থলী উপজেলার ইসলামপুর বাজারে গিয়ে দেখা যায়, পাহাড়ি ক্রেতা–বিক্রেতা নেই বললেই চলে। যে-সব বাঙালি বাজার করতে এসেছেন, তাঁরাও দ্রুত কাজ সেরে চলে যান। স্বাভাবিক সময়ে হাটের দিন ভিড় ঠেলে চলাচল করতে হয় ক্রেতাদের। কিন্তু আজ বাজার ছিল ফাঁকা। বেশ কিছু দোকানও খোলেনি। অন্য দিনের তুলনায় গাড়ির সংখ্যাও ছিল কম।

ইসলামপুর বাজারের আরেক মুদিদোকানের ব্যবসায়ী বলেন, এক সপ্তাহ হলো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। হঠাৎ করে আজ কোনো বেচাকেনা নেই। পাহাড়িদের পাশাপাশি বাঙালি ক্রেতারাও বাজারে কম এসেছেন।

ইসলামপুর বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, ‘পাহাড়িরা কেন আজ সাপ্তাহিক হাটে আসেননি, বিষয়টা আমার জানা নেই। আমার ধারণা, বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মনে ভয়ভীতি কাজ করছে। একটা বাজারে এভাবে লোকজন না এলে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, পাহাড়িরা বাজারে না আসার বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। এ বিষয়ে আমি বাজার কমিটির সঙ্গে কথা বলার চেষ্টা করছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions