শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নোট কোনো পণ্য নয় : মুখপাত্র বলেন, প্রতিটি উৎসব ঘিরে নতুন নোটের চাহিদা থাকে। বিশেষ করে ঈদ সামনে রেখে বাজারে নতুন নোট সংগ্রহের প্রবণতা অনেক বেশি দেখা যায়। তবে নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, ‘নতুন নোট কোনো পণ্য নয় যে তা বাজারে বিক্রি হবে। কেউ যদি নতুন নোট বিক্রির সঙ্গে জড়িত থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে।’ ক্যাশলেস বাংলাদেশের দিকে অগ্রযাত্রা : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, উৎসব কেন্দ্র করে নতুন নোটের প্রতি মানুষের একটি আবেগ বা আকাক্সক্ষা রয়েছে। তবে ধীরে ধীরে এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে ক্যাশলেস বাংলাদেশের দিকে এগোচ্ছি। ফলে নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।’

ঈদ কেন্দ্র করে বাড়ে নতুন নোটের চাহিদা : প্রতি বছর ঈদুল ফিতর সামনে রেখে নতুন নোট সংগ্রহে মানুষের আগ্রহ বেড়ে যায়। সালামি দেওয়ার জন্য অনেকেই ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করেন। এ সুযোগে কিছু অসাধু চক্র ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করে বাজারে বাড়তি দামে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের আগে নতুন নোটের বান্ডিল অতিরিক্ত দামে বিক্রির ঘটনা প্রায়ই সামনে আসে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions