শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

গাজীপুরে খুলে দেওয়া হয়েছে ৯৫ ভাগ পোশাক কারখানা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজীপুরে ৯৫ ভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। জেলা ও মহানগরেরর এসব কারখানায় রোবববার সকাল থেকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। নতুন করে রোববার কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

জানা যায়, অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে কোনো কোনো কারখানা শ্রমিকদের বেতন দেয়নি, এজন্য তাদের কারখানা বন্ধ রাখা রয়েছে। গাজীপুর শিল্প পুলিশ ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, গাজীপুরের টঙ্গী, মহানগর, শ্রীপুর, কালিয়াকৈর এলাকাকায় ৯৫ ভাগ কারখানাই রোববার খুলে দেওয়া হয়েছে।

এ দিন বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদেরকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় বেতন-ভাতা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধসহ নানা দাবিতে শ্রমিকরা টানা বেশ কিছুদিন আন্দোলোন করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় জানায়, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে দুই হাজার ৬৩৩টি। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions