শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারও খুলে দেয়া হল

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বন্ধের পাঁচদিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্প্রীলওয়ে বা জলকপাট খুলে দেয়া হয়।

জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে রাঙ্গামাটি জেলাসহ বিভিন্ন এলাকায় দুদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের সবকটি গেট খোলা হয়েছে। ১৬টি স্প্রীলওয়ে দিয়ে ৬ ইঞ্চি পানি নির্গত হচ্ছে। এতে ৯ হাজার কিউসেক পানি যাচ্ছে কর্ণফুলী নদীতে।

প্রসঙ্গত, এর আগে হ্রদের পানির চাপ কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় পরবর্তীতে সব জলকপাট বন্ধ করে দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions