শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস রাঙ্গামাটিতে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জন গ্রেপ্তার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন তুলার ফাঁদে বাংলাদেশ, পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার রাঙ্গামাটিতে মিলল বিরল সাপ আধমরা তৃণমূল স্বাস্থ্যসেবা,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র বন্ধ হওয়ার পথে সিলেটের ৫৪ কমিউনিটি ক্লিনিক তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কদের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে

বিডিআর হত্যার বিচারের দাবিতে বান্দরবানে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে পিলখানা বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সাড়ে এগারোটায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে ক্ষতিগ্রস্ত পরিবাররা মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন বান্দরবান চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের প্রতিনিধি উসানু মারমা, আব্দুর রহমান, মিজানুর রহমান, মো. সেলিম উপস্থিত ছিলেন।

একই দাবিতে বান্দরবানে বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দিয়েছেন।

এদিকে মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের নেতা আব্দুর রহমান বলেন, পিলখানায় শহিদ ৫৭ অফিসার ও ১৭ সাধারণ নাগরিকের পরিবারের পক্ষে পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। গত ১৫ বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্তকে আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারী, নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন। পিলখানা হত্যাকান্ড ও বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ঘটনা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions