শিরোনাম
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও এত শিশু গেল কোথায়! পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী বগা বান্দরবানে পাহাড়ি নারীদের স্বপ্নপূরণের সহযোগী বসুন্ধরা গ্রুপ প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৩৪২, নিখোঁজ ৪৯০০ সাভারে ঘরে মিলল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘রাঙ্গামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি কমে দৃশ্যমান ঝুলন্ত সেতু

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে আদালত এ নির্দেশ দেন।

খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে আসামিদের ঢাকার সিএমএম আদালতে আনা হলে এ আদেশ দেন আদালত। এছাড়া, খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা মামলা ও ভাটারা থানার হত্যা মামলায়ও সাবেক আইজিপিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একইসঙ্গে, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে আদালতে তোলা হলে সাভার থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ কাফির ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions