শিরোনাম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান মিয়ানমারের পরিস্থিতি আইসিসিতে পাঠানোর আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ নিয়ে হাসিনার ফেরার পরিকল্পনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ রাঙ্গামাটির পাকুয়াখালী গণহত্যা দিবস উপলক্ষে পিসিসিপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদসহ আটক-২ রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে বাজার শেড দখলমুক্তের দাবি ব্যবসায়ীদের জামিন আদেশ জালিয়াতিতে ভয়ংকর সিন্ডিকেট জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

বান্দরবানে ঝিরিতে পড়ে জুম চাষী ইন্দ্রলাল চাকমা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪২৫ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে বাড়িতে ফেরার পথে ঝিরিতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৬২) নামে এক জুম চাষী নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার তালুকদার পাড়া এলাকায় তুংথং ঝিরিতে এই ঘটনাটি ঘটে।

নিহত জুমচাষী সদর ইউনিয়নে পর্যটন চাকমা পাড়া গ্রামে লট্য চাকমা ছেলে। তিনি একজন জুম চাষী ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল জুমে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পা পিছলে তুং থং ঝিরিতে পড়ে পানি স্রোতে জুম চাষি নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঝিরিতে তার লাশ দেখতে পায়। পরে ঘটনাস্থলে এসে ঝিরি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions