শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

ইউনূসের সহিংসতা অবসানের আহ্বানকে স্বাগত জানাই: স্টেট ডিপার্টমেন্ট

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার এবং সহিংসতা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। নিরাপত্তা পরিস্থিতি এবং মানবাধিকার সমস্যা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাই। জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি।

ওই সাংবাদিক আরও জানতে চান, সপ্তাহান্তে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান- রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে চিঠি লেখেন। দুই পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষায় তার হস্তক্ষেপ এবং সাহায্য চেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী কি সেই চিঠিগুলো পেয়েছেন? তিনি কি এই দুই কংগ্রেসম্যানের উত্থাপিত ইস্যুগুলোর সমাধান করছেন? জবাবে প্যাটেল বলেন, আমরা কংগ্রেসে অংশীদারদের সাথে জড়িত আছি। আমি সুনির্দিষ্ট চিঠিপত্রের দিকে যাচ্ছি না, তবে আপনারা মনে রাখবেন যে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের সহিংসতা অবসানের আহ্বানকে আমরা স্বাগত জানাই। নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ইউনূস সরকারের ফোকাস রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions