শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

রাঙ্গামাটির কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কার্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পিডিবির কর্মচারী আহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন নতুনবাজার সংলগ্ন কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) কার্গো মাল পারাপার প্রণালীর ট্রলিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কপাবিকের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ফোরম্যান মোঃ ইব্রাহীম খলিল(৫৭) এবং ইলেকট্রিসিয়ান (ডি) আরমান।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এই ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি আরোও জানান, এই ঘটনায় ফোরম্যান মো: ইব্রাহীম খলিল এর মুখমণ্ডলের চামড়া সহ মাংস পুড়ে যাওয়ায় প্রথমে তাঁকে নতুনবাজার ঔষধের দোকানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের অ্যাম্বুলেন্স যোগে রাতে উপজেলা সদর হাসপাতালে পাঠানে হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে ইলেকট্রিসিয়ান – ডি মোঃ আরমান- এর ডান হাতের চারটি আঙ্গুল সামান্য পুড়ে যাওয়ায় তিনি স্থানীয় নতুনবাজার ঔষধের দোকানে চিকিৎসা নেন।

কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বলেন, রাতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর না, কিন্তু তাঁর হার্টের সমস্যা থাকায় আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions