শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

হরিজনদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- ঢাকার বংশালে মিরনজিল্লা কলোনিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের ওপর দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেনের কর্মীদের হামলা, বাড়িঘর, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি জেলার উদ্যোগে এবং বিভিন্ন সনাতনী সংগঠনের সহযোগিতায় এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি অজিত শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক রাজু শীল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি অরুপ মুৎসুদ্দী ও যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী। সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি জেলার প্রচার সম্পাদক বিজয় করের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট রাঙ্গামাটি জেলার সভাপতি টুটুল দে, সনাতন যুব পরিষদ রাঙ্গামাটি পৌর শাখার সাধারণ সম্পাদক ইভান পালিত, সদর উপজেলা শাখার সহ-সভাপতি রুপন দাশ, সনাতন বিদ্যার্থী সংসদ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার সহ-সভাপতি সাত্ত¡না দাশ, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক রণধীর চক্রবর্ত্তী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ইষ্ট দেব নিতাই দাস সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, হরিজন সম্প্রদায় এই দেশে চারশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে। যারা শহর ও দেশকে পরিচ্ছন্ন রাখে আজ তাদেরই এই দেশে ঠাঁই মিলছে না। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একজন কাউন্সিলরের নেতৃত্বে এই হামলা ন্যাক্কারজনক।

বক্তারা আরো বলেন, অতীতে বাংলাদেশে অসংখ্য বার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মঠ-মন্দির, বাড়িঘর ভাঙচুর, জ¦ালাও-পোড়াও সহ নানান অত্যাচার করা হয়েছে। কিন্তু কোন ঘটনারই সুষ্ঠ বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি সংখ্যালঘু নির্যাতনের মাত্রাকে ত্বরান্বিত করছে।

হরিজন সম্প্রদায়ের ওপর হামলার নেতৃত্বদানকারী কাউন্সিলর আউয়াল হোসেনসহ হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।পাহাড়২৪

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions