শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই ও রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) বিভাগে চ্যাম্পিয়ন হন ৪ হয়েছে কাপ্তাই ইউনিয়ন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন ৪-১ গোলে ২ নম্বর রাইখালী ইউনিয়নকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

অপরদিকে একইদিন অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় ২ নম্বর রাইখালী ইউনিয়ন ২-০ গোলে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions