শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

বান্দরবানে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

বান্দরবান:- প্রধানমন্ত্রী পার্বত্যবাসীর মধ্যে শান্তি ও উন্নয়নের যে সোপান রচনা করেছেন তা দেশবাসীর কাছে আজীবন মাইলফলক হিসেবে স্মৃতি হয়ে থাকবে বলে মন্তব্যে করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য বীর বাহাদুর ঊশৈসিং।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি ও জনজীবনের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন। যা সারাবিশ্বের মধ্যে দেশকে উচ্চ আসীন করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

সোমবার (৮ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ির বাস টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথি থেকে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা ত্বরান্বিত করে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারেন সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি বাস টার্মিনাল ও শিশু পার্কসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি। এছড়াও বিভিন্ন সময়ের বন্যাও ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ চেক বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বীন ইয়াছির আরাফাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions