শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

খাগড়াছড়িতে নির্মাণের বছর না হতেই ভেঙেছে কালভার্ট

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৮৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় একটি কালভার্ট নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ। সেটি নির্মাণের বছর না হতেই ভেঙে গেছে। স্থানীয়রা বলছে, সরকারি অর্থ ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে কোনো লাভ হলো না।
ইউপি চেয়ারম্যান বলছেন, এটি আবার মেরামত করে দেওয়া হবে।

ঘটনাটি উপজেলার দীঘিনালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত কালভার্ট এবং মাটির তৈরি সড়কের কাজ দুটিই নতুন। তবে কালভার্টটির ওপরের অংশ অনেকটা ভেঙে রড বের হয়ে আছে। কালভার্টের নিচে ব্যবহৃত বাঁশও দেখা যায়।

পার্শ্ববর্তী কমলপ্রিয় চাকমা (৪৮) জানান, এটি নির্মাণের ছয় মাসও হলো না, নিম্নমানের কাজের জন্যই ভেঙে গেছে।

দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা জানান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে, তিনি হয়তো ভালো করে তদারকি করেননি। আর ভেঙেছে, নির্মাণের পর মজবুত হওয়ার আগে গাড়ি চলার কারণে।
তবে এটি আবার মেরামত করে দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions