শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানসহ বিজিবির সদস্যরা।
অভিযান চলাকালে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে জীবতলী ব্রিজের নিচে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি চাইনিজ পিস্তল, একটি ওয়ান শুটার গান, বেশ কিছু তাজা গুলি ও গুলির খোসা, চারটি চাইনিজ কুড়াল, দুটি বড় ধারালো রামদা, একটি গুলতি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি ধারণা করছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান এবং ভারতীয় সিগারেট পাচার কার্যক্রমে ব্যবহৃত হতো।
এ বিষয়ে জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ অভিযানটির সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্র সীমান্ত এলাকায় অবৈধ ভারতীয় সিগারেটসহ বিভিন্ন পণ্য পাচার করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, “অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও আমাদের মূল লক্ষ্য এসব চোরাচালান চক্রের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। মারিশ্যা জোন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions