শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কেএনএফের আরো ৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪০২ দেখা হয়েছে

বান্দরবান:-বান্দরবান কারাগারে স্থান সংকুলান না হওয়ায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আটক ৩০ সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে কেএনএফের আটকদের মধ্যে মোট ৬৩ সদস্যকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়।

আজ শনিবার (২৯ জুন) সকালে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বন্দি স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান জেলা কারাগারের সুপারিন্টেন্ড মো. জান্নাতুল ফরহাদ কালের কণ্ঠকে জানান, বান্দরবান কারাগারে ১৪ নারীসহ মোট ১১৪ বন্দির ধারণ ক্ষমতা রয়েছে। বর্তমানে এই কারাগারে বন্দি রয়েছে ৩৩৮ জন। ফলে তাদের ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আজ শনিবার ৩০ বন্দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

জেল সুপার জানান, যৌথ বাহিনীর চলমান অভিযানে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি ও ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় মোট ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রথম দফায় ৩৩ জন এবং দ্বিতীয় দফায় (শনিবার) আরো ৩০ জনকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions