শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

চট্টগ্রামে ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। পুড়ে গেছে বাজারের বেশ কিছু দোকান।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৪০মিনিটে নগরীর রিজোয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, বাজারের মোবাইল এক্সেসরিজের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের ওপরে আবাসিক ভবন। অগ্নিকাণ্ডে সেখানে বসবাসরত তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, ৮ ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, আটতলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকী ছয় তলা আবাসিক। আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions