শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

বেনজীর-মতিউরের কুশপুতুল দাহ, যাবজ্জীবন শাস্তি দাবি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দুর্নীতিবাজদের শাস্তি দাবি করে সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং জাতীয় রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের কুশপুতুল পুড়িয়ে সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। সমাবেশে দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবি করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার ( ২৮ জুন) সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

দুর্নীতিবাজ বেনজীর-মতিউরের কুশপুতুল পোড়ানোর পর সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, সারা দেশে সাপের দংশনের সংবাদ গণমাধ্যমে দেখছি। যে সাপ দংশন করছে সেই সাপের নাম রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা গেছে ছয়শ; আর সচিবালয়ের রাসেল ভাইপারদের কামড়ে সারা দেশের মানুষ আস্তে আস্তে ধ্বংস হচ্ছে অর্থনৈতিক-সামাজিক-শিক্ষা ও সাংস্কৃতিকভাবে।

দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে মোমিন মেহেদী বলেন, বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুর্নীতিবাজদের তালিকায় আগামী ১ মাসের মধ্যে না করলে দুদক কার্যালয় ঘেরাও কর্মসূচি করবে নতুনধারার নেতাকর্মীরা।

সমাবেশ শেষে স্লোগান দিলে পুলিশের বাধার মুখে পরে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতারা। পুলিশি বাধার মুখে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মণ্ডল, আল আমিন বৈরাগী ও নিজাম উদ্দীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions