শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

শুক্রবার সকালে দেশে ফিরছেন শান্তরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- টি২০ বিশ্বকাপ শেষ করে আগামী শুক্রবার সকালে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বুধবার) অ্যান্টিগা থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মায়ামি পৌঁছাবেন নাজমুল হোসেন শান্তরা।

বিসিবি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ক্রিকেটাররা দেশে ফিরবেন। সৌম্য সরকার ও লিটন কুমার দাস ফিরবেন ২৯ জুন। বিদেশি কোচিং স্টাফের সবাই ছুটিতে যাবেন লম্বা সময়ের জন্য। কারণ, আগস্টের আগে জাতীয় দলের খেলা নেই। দুবাই থেকে কোচরা যে যার দেশে ফেরার বিমান ধরবেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সমকালকে জানান, বিদেশি কোচিং স্টাফরা ঢাকায় ফিরবেন ১৯ জুলাই। তারা কাজে যোগ দিয়ে টেস্ট দল প্রস্তুত করবেন পাকিস্তান সফরের জন্য। আগস্টে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বর-অক্টোবরে দুই টেস্ট, তিন টি২০ খেলতে ভারত সফর করবে দল। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় হবে দুই টেস্টের সিরিজ। হোম সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের টানা খেলা। মাঝে বিপিএল মাঠে থাকবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।

চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বাংলাদেশ টাইগারে টেস্ট ক্রিকেটারদের অনুশীলন চলছে। দুই সপ্তাহ ছুটি কাটিয়ে বিশ্বকাপ দলের সদস্যরা ক্যাম্পে যোগ দেবেন। আগস্ট পর্যন্ত টানা চলবে ক্যাম্প।

এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন খেলবেন কানাডার গ্লোবাল ক্রিকেটে। বাংলা টাইগার্স মিসিসাগা দলে খেলবেন সাকিব ও শরিফুল। মন্ট্রিল টাইগার্সে সাইফউদ্দিন আর টরন্টো ন্যাশনালসে খেলবেন লেগি রিশাদ। ২৫ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে টুর্নামেন্টটি।

গ্লোবার লিগের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলবেন সাকিব। ৬ থেকে ২৯ জুলাই হবে যুক্তরাষ্ট্রের এই টি২০ টুর্নামেন্ট।

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন চার ক্রিকেটার– সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। ১ জুলাই থেকে টুর্নামেন্টটি মাঠে গড়াবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions