শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

মুরগি ব্যবসায়ীর হাত ধরে পালালেন গরু ব্যবসায়ীর স্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৫২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মাদারীপুরের শিবচরে স্বপ্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূ তার প্রেমিক সাকিল খানের (৩৭) সঙ্গে পালিয়ে গেছে। এ বিষয়ে স্বামী কামাল ঢালী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

পালিয়ে যাওয়া স্বপ্না কামাল ঢালীর স্ত্রী। আর সাকিল খান একজন মুরগি ব্যবসায়ী। তার বাড়ি যাদুয়ারচর এলাকায়।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ বছর আগে স্বপ্না আক্তার প্রেম করে বিয়ে করেন কামাল ঢালীকে। বিয়ের পরে তাদের ঘরে দুইটি ছেলে সন্তানের জন্ম হয়। যদিও গত ৫ মাস আগে ছোট ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এদিকে গত সাত বছর আগে কামাল ঢালী কাতার প্রবাসী হন। কামাল প্রবাসে থাকার সময় স্বপ্নার সাথে পরিচয় হয় সাকিল খানের। পরিচয়ের সূত্র ধরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। ২০২২ সালের অক্টোবর মাসে ১৫ তারিখে গোপনে কামাল ঢালীকে তালাক দিয়ে বিয়ে করেন সাকিল খানকে।

এদিকে গত ৮ মাস আগে দেশে আসেন কামাল। দেশে আসার পরেও কামাল ঢালীর সাথে সংসার করেন স্বপ্না। গত ১৫ জুন ভোর সাড়ে ৫ টার দিকে পরিবারের সবার অজান্তে কামাল ঢালীর ঘরে থাকা ৯ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণ নিয়ে সাকিল খানের সঙ্গে পালিয়ে যায় স্বপ্না।

কামাল ঢালীর বড় ভাইয়ের স্ত্রী লাইলি আক্তার বলেন, স্বপ্না কামালকে ভালবেসে আমাদের বাড়ি চলে আসে। পরে স্বপ্নার বাবা আমাদের বাড়িতে পুলিশ পাঠায়। স্বপ্না পুলিশকে বলেন, আমি কামালকে ভালোবাসি, কামালকে বিয়ে করবো। পরে কামালের সাথে তার (স্বপ্না) বিয়ে হয়। কিন্তু সেই মেয়ে এখন কি করলো? এভাবে একটি সংসার ভেঙে দিল।

কামাল ঢালী বলেন, স্বপ্না গোপনে সাকিলকে বিয়ে করেছে। এতো দিন আমার সাথে সংসারও করেছে। আমি বিদেশ থেকে এসে আমার ভাইয়ের সঙ্গে একটি গরুর খামার করি। ঈদের আগে খামারের গরু বিক্রির ৯ লাখ টাকা স্বপ্নার কাছে দেই। সেই টাকা ও স্বর্ণসহ সাকিলকে নিয়ে পালিয়ে যায়। আমি থানায় অভিযোগ দিয়েছি। এর উপযুক্ত বিচার চাই।

শিবচরের নিলখী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions