শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না

রাঙ্গামাটির সাজেকে জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক মানুষ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৫৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বেটলিং মৌজার তিনটি গ্রাম অরুণ পাড়া, তারুম পাড়া ও নিউথাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও জ্বর। এতে তিনটি পাড়ার প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় রয়েছে।

স্থানীয়দের দাবি দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না নিলে অবস্থা খারাপের দিকে যাবে। গত এক সপ্তাহ ধরে এসব এলাকার মানুষ জ্বর কাশি রক্ত বমি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোথাও কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র নাই। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামে দ্রুত পৌঁছানো যাচ্ছে না মেডিকেল টিম ও চিকিৎসা সরঞ্জাম।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খিসা জানান, ইতোমধ্যে বিষয়টি জেনেছেন ডায়রিয়া প্রধান কারণ নয় জ্বরের কারণে হয়ত কিছুটা দুর্বল হয়ে গেছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মী ও ব্র্যাকের একটি টিম কাজ শুরু করেছে। প্রয়োজনে আরো মেডিকেল টিম পাঠানো হবে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম, সেখানে কোন স্যানেট্রিশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির উৎস নেই তাই বর্ষা মৌসুমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায়। সেখানে যাওয়ার জন্য কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। দ্রুত মেডিকেল টিম পাঠাতে হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্য প্রয়োজন বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।

উল্লেখ, গত ২০১৬ ও ২০২০ সালে সাজেকের এসব গ্রামে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে ৯ শিশু সহ ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions