শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

ভারতের শতশত কোটিপতি আশ্রয় নিচ্ছেন মুসলিম দেশে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা অর্থনীতির দেশ হিসেবে দাবি করা হয় ভারতকে। অথচ দ্রুত এগিয়ে চলা সেই ভারত ছেড়ে ‘পালাতে’ আগ্রহী কোটিপতিরা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে চলতি বছরে এখনও পর্যন্ত ভারত ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন ৪ হাজার ৩০০ কোটিপতি। শুধু তাই নয়, রিপোর্টে দেখা যাচ্ছে, ভারত ছেড়ে বেশিরভাগই পছন্দের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরশাহীকে।

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পাটনার্স-এর তরফে সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বদেশ ছেড়ে অন্যদেশে আশ্রয় নেওয়া ধনীদের তালিকায় সবার উপরে রয়েছে চিন ও ব্রিটেন। এর পর তালিকায় তৃতীয় স্থানে নাম উঠে এসেছে ভারতের।

রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রতি বছর ভারত ছেড়ে ভিন দেশে চলে যাওয়া ব্যবসায়ী ও কোটিপতির সংখ্যা বেড়েই চলেছে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ৫ হাজার ১০০। এ বছর মাত্র ৬ মাসেই সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৩০০ তে। ফলে আগামী আরও ৬ মাসে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

তবে কেন ধনীরা নিজ দেশ ভারতের প্রতি অনিহা দেখিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিচ্ছেন? এ প্রসঙ্গে একাধিক কারণ উঠে আসছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, দেশের ব্যবসায়িক নীতি।

রাজনৈতিক মহলের দাবি, মুষ্টিমেয় একটি শ্রেণিকে ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়ে চলেছে মোদি সরকার। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে তুলনায় কিছু কম প্রতিপত্তিশালী ব্যবসায়ীদের। দেশের মাটিতে খুব একটা সুবিধা করতে না পেরেই বেশিরভাগ ব্যবসায়ী ঝুঁকছেন বিদেশের দিকে।

এছাড়াও, বিজেপি জমানায় ধর্মীয় বিভাজন ও ঘৃণার পরিবেশ মাত্রা ছাড়া হয়ে ওঠার অভিযোগ তুলেও দেশ ছাড়ার সংখ্যা বেড়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞ মহল। যেভাবে হাজারে হাজারে কোটিপতি ভারত ছেড়ে ভিন দেশের নাগরিকত্ব নিচ্ছেন তা উদ্বেগজনক বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions