শিরোনাম
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ক্ষমতার সঙ্গে বদলে যায় ইতিহাস ও সংস্কৃতির পাঠ, শেষ কোথায়? জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১ শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল কক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব রাঙ্গামাটিতে আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করলেন মীর হেলাল রাঙ্গুনিয়ায় ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু, উৎপাদন হবে দৈনিক ১০ কোটি লিটার পানি

আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে: সাবেক পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৩৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আমলাদের একটি অংশ দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতি বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার। সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেয়ারও তাগিদ দেন আবদুল মোমেন। তিনি বলেন, জনগণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অসহায়। উৎপাদন ঠিকঠাক থাকার পরও কেন সবকিছুর দাম বাড়ে, তা ভাবা দরকার।

দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী । ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions