শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির কাপ্তাই হরিণছড়া মুখপাড়ায় সেনাবাহিনীর ঈদ সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৯৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার অভিপ্রায়ে সেনাপ্রধানের দিকনির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের অধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটলিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হরিণছড়া মুখপাড়া এলাকায় জোন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি’র তত্ত¡াবধানে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কাপ্তাই ১০ আর ই ব্যাটলিয়নের হাজাছড়া ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন বখতিয়ার আহম্মেদ এ ঈদ উপহার সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, আগামী ১৭জুন পবিত্র ঈদ-উল-আযহা, যাতে আপনারা পরিবার নিয়ে আনন্দের সাথে পালন করতে পারেন সেনাবাহিনীর এই ক্ষুদ্র চেষ্টা। এ ধরনের সেবামূলক কার্যক্রমে ১০ আর ই ব্যাটলিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions