শিরোনাম
মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি রাঙ্গামাটির কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিল

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এর আগে ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।

পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও ওই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সোমবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৩ জুন।

এতে আরো বলা হয়, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোন শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না।

বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: https://www.xiclassadmission.gov.bd

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions