শিরোনাম
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ দুইজন গ্রেফতার, ৫ কিশোরী উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৪২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি থেকে বিভিন্ন প্রলোভনে নারী পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

রবিবার (০৯ জুন) ভোরে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জিসাও সুহুই (৩৪) চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে পাঁচ কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পাচার চক্রের মূলহোতা সুমি চাকমা প্রকাশ হেলিকে (৩৬) গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

রবিবার (০৯ জুন) বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং-এ এসব তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, অভিযুক্ত সুমি চাকমা বিভিন্ন মাধ্যমে খাগড়াছড়ির পানছড়ির বাসিন্দা এক কিশোরীকে চীনে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখান। এক পর্যায়ে সে রাজি হয় এবং তার এক বান্ধবীকে জানালে সেও চীনে যেতে রাজি হয়। অভিযুক্ত সুমির কথা অনুযায়ী তারা খাগড়াছড়ি থেকে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে আসলে সেখানে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয় এবং সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে ঘরে আটকে রাখা হয়।

পুলিশ সুপার জানান, এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবার থেকে অভিযোগ জানালে অভিযানে নামে পুলিশ। পরে ঢাকার উত্তরার ওই ফ্ল্যাট থেকে জিসাও সুহুই নামের এক চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় ফ্ল্যাটে আটকে রাখা মোট পাঁচজন কিশোরীকে উদ্ধার করা হয়।

উদ্ধার পাঁচ কিশোরীর দুইজন খাগড়াছড়ির এবং তিনজন রাঙ্গামাটির বাসিন্দা। কিশোরীরা ১৫ থেকে ১৭ বছর বয়সী বলে জানা গেছে।

নারী পাচারের এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা রুজু করা হয়। সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে গ্রেফতারের জন্য ধৃত আসামীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এই চক্রে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের চৌকশ আভিযানিক টিম কাজ করে যাচ্ছে।

এদিকে আটক চীনা নাগরিককে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions