শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

১০ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৬৪৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- এবার একে একে ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। গতকাল পূর্ব সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে দক্ষিণ কোরিয়া এবং জাপানে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ৬টার দিকে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে মর্মে প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, এটি উত্তরের রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে একটি এলাকা থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে। তারা প্রায় ১০টি ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন শনাক্ত করেছেন। এগুলো উত্তরের পূর্ব উপক‚লে সাগরে পড়ার আগে আগে প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব আকাশে ছিল। এতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান-প্রদান করছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১৪ মিনিটের দিকে জাপান সাগরে কমপক্ষে ১০টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
জাপানের উপক‚লরক্ষীরা উত্তর কোরিয়ার উৎক্ষেপণের খবরে সামুদ্রিক নিরাপত্তা সতর্ক বার্তা জারি করে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ক্ষেপণাস্ত্রগুলি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেন, টোকিও এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের ‘কঠোর নিন্দা’ করে। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions