শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৭৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার (২৯ মে) ১নং রামগড় ইউনিয়নের যৌথখামার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার রাত ৮টার দিকে যৌথখামার বাজারে এক জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ঐ জ্বালানি তেলের দোকান থেকে দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে সব ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. নুর আলম, মো. শামছুল হক, কংজঅং মারমা, রাম্প্রু মারমা, মো. আব্দুস সালাম, মো. হাফিজ। এছাড়া ক্ষতিগ্রস্ত দোকান ঘরের দুই মালিক হচ্ছেন বলি মারমা ও মো. জাহাঙ্গীর আলম।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত মোমবাতি থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে খবর পেয়ে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি রাতেই ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions