শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

১৮ জুন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ! ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী ১৮ জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জ্যোতিষী কুশল কুমার জানিয়েছেন, ২০২৪ সালে গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্য প্রাচ্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে।

সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষীই আরও একটি যুদ্ধ হওয়া বাকি আছে বলে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেই যুদ্ধ কবে শুরু হবে তা এর আগে কেউ বলেননি।

জ্যোতিষী কুশল কুমার তার ভবিষ্যদ্বাণীতে বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন।

কুশল কুমারের এই ভবিষ্যদ্বাণী নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অনুযায়ী, তিনি একজন বৈদিক জ্যোতিষী, যিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন।

তিনি বলেছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে হটস্পটগুলোতে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে কোরিয়া-চীন-তাইওয়ানের মধ্যে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্ট খুলবে।

কুশল কুমার তার পোস্টে আরও বলেছেন, এটি একটি দুর্বল সময়, সমসাময়িক গ্রহের গতিবিধি তাই নির্দেশ করে। তারপর জ্যোতিষী সেই তারিখটি প্রকাশ করেন, তারিখে তিনি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি তার ভবিষ্যদ্বাণীতে বলেছেন, এখন WW3 ট্রিগার করার জন্য সবচেয়ে শক্তিশালী গ্রহের উদ্দীপনার তারিখ হলো মঙ্গলবার ১৮ জুন, ২০২৪। যদিও ১০ এবং ২৯ জুনও এর প্রকাশ ঘটতে পারে।

ইতোমধ্যেই এই জ্যোতিষী কুশল কুমারের ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগেও একাধিক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। সূত্র : দ্য ইকোনমিক টাইমস

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions