শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

নিপুণের নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে!

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৫৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা হতে পারে। এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব।
কারণ হিসেবে তিনি মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন।

বুধবার (২২ মে) চলচ্চিত্রের ১৯ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডি এ তায়েব।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঝামেলা যেন কাটছেই না। ফুলের মালা দিয়ে বরণের ২৫ দিন পর আদালতে রিট করেছেন নিপুণ আক্তার। এ নিয়ে বুধবার দিনব্যাপী উত্তাল ছিল এফডিসি।

নিপুণের কাণ্ডে বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। এ সময় ডি এ তায়েব বলেন, ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছেন। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছেন নিপুণ আমার মানহানি করেছেন। সে জন্য তারা নিপুণের নামে মামলা করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions